রোদ্দুরের বাংলা ভুবনে আপনাকে স্বাগতম
রোদ্দুর, বাংলা ভাষাভাষীদের জন্য একটি
সম্পূর্ণ বাংলা ওয়েব সাইট। এই সাইটে আপনাকে জানাই স্বাগতম।
সাইটের বিভিন্ন অংশে আপনার অংশগ্রহন আমাদেরকে সমৃদ্ধ করবে। আশা
করি আপনার সাইটটি ভাল লাগবে। যে কোন বিষয়ে আপনার মতামত ও
সাহয্য আমাদের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
বসন্তের শুভেচ্ছা
১৩ ফেব্রুয়ারী ২০০৮
বনে বনে ফুলের সমারোহ নিয়ে এসে গেল আরও একটি বসন্ত, বাঙালীর আরও একটি উৎসবমুখর দিন। এই দিনটিকে ঘিরে বাঙালীর ঘরে ঘরে উৎসবের আয়োজন, পথে পথে বাসন্তী শাড়ী পড়া রমণীদের সাজ সাজ রব। নানান রঙয়ের ফুলে তারা বাংলার শোভা ছড়িয়ে দিতে চাইছে আজ।
সবাইকে বসন্তের ফুলেল শুভেচ্ছা।
জমে উঠেছে বইমেলা, টিকেট ব্যবহারের সিদ্ধান্ত বাতিল
৮ ফেব্রুয়ারী ২০০৮
শুরুতে মেলায় প্রথমবারের মত টিকেট ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হলেও পরবর্তীতে তা বতিলের কারণে মেলায় ক্রেতা/দর্শকের ভিড় আগের মতোই আশাব্যঞ্জক। প্রতিদিন নতুন বই আসছে, বিক্রিও হচ্ছে আশানুরুপ। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এবার মেলায় রাজনৈতিক স্টলগুলো না থাকায় তারা খুব খুশি, কারণ মেলার পরিবেশ অনেক ভাল হয়েছে।
বই ছাড়াও মেলায় যা পাবেন:
১. রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে রক্তদান কর্মসূচী।
২. ব্র্যাক ব্যাংকের ATM বুথ।
৩. বাংলা একাডেমী ক্যান্টিন এর নতুনত্ব।
এবার মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রবেশপথ, এবার প্রবেশপথ ২টি করাতে মেলাতে প্রবেশে লম্বা লাইনের ঝামেলা নেই।
|