আমার কথা  |
রোদ্দুর : : আকাশ জুড়ে সোনালী রোদ

রোদ্দুর

আকাশ জুড়ে সোনালী রোদ

বাংলাদেশে এখন সময়      

আজ ৮ সেপ্টেম্বর, ২০১০ বুধবার

নীড়পাতা বাংলা মেইল  |  বাংলা ফোরাম  |  বাংলা খবর



প্রবেশ করুন

সদস্যের নামঃ
গুপ্তশব্দঃ
পরবর্তীবার মনে রাখুন     
গুপ্তশব্দ ভুলে গেছেন?
নিবন্ধীকৃত সদস্য নন?
নিবন্ধন করুন!



সর্বমোট সদস্য সংখ্যাঃ ৩২৩
মোট ০ জন সদস্য এবং ৫ জন অতিথি এখন সাইট দর্শন করছেন


রোদ্দুর বাংলা খবর


বসন্তের শুভেচ্ছা

১৩ ফেব্রুয়ারী ২০০৮

বনে বনে ফুলের সমারোহ নিয়ে এসে গেল আরও একটি বসন্ত, বাঙালীর আরও একটি উৎসবমুখর দিন। এই দিনটিকে ঘিরে বাঙালীর ঘরে ঘরে উৎসবের আয়োজন, পথে পথে বাসন্তী শাড়ী পড়া রমণীদের সাজ সাজ রব। নানান রঙয়ের ফুলে তারা বাংলার শোভা ছড়িয়ে দিতে চাইছে আজ।

সবাইকে বসন্তের ফুলেল শুভেচ্ছা।



জমে উঠেছে বইমেলা, টিকেট ব্যবহারের সিদ্ধান্ত বাতিল

৮ ফেব্রুয়ারী ২০০৮

শুরুতে মেলায় প্রথমবারের মত টিকেট ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হলেও পরবর্তীতে তা বতিলের কারণে মেলায় ক্রেতা/দর্শকের ভিড় আগের মতোই আশাব্যঞ্জক। প্রতিদিন নতুন বই আসছে, বিক্রিও হচ্ছে আশানুরুপ। ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, এবার মেলায় রাজনৈতিক স্টলগুলো না থাকায় তারা খুব খুশি, কারণ মেলার পরিবেশ অনেক ভাল হয়েছে।
বই ছাড়াও মেলায় যা পাবেন:
১. রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের আয়োজনে রক্তদান কর্মসূচী।
২. ব্র্যাক ব্যাংকের ATM বুথ।
৩. বাংলা একাডেমী ক্যান্টিন এর নতুনত্ব।

এবার মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রবেশপথ, এবার প্রবেশপথ ২টি করাতে মেলাতে প্রবেশে লম্বা লাইনের ঝামেলা নেই।



প্রথমবারের মত একুশে বইমেলায় প্রবেশমূল্য

২৮ জানুয়ারী ২০০৮

শুরু হয়ে গিয়েছে বইমেলার যাবতীয় প্রস্তুতি। মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবারের মত এবার বইমেলায় প্রবেশের জন্য প্রবেশমূল্যের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন মহল এ সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
দর্শকদের কেউ কেউ মনে করেন এতে করে মেলার দর্শক সমাবেশ কমে যাবে এবং বই বিক্রেতারা ক্ষতিগ্রস্থ হবে। বিশেষজ্ঞদের কেউ কেউ একই মন্তব্য করেন।



আন্তুর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারী ২০০৭

যথাযোগ্য মর্যাদায় ২১ শে ফেব্রুয়ারী তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তথা বাংলাদেশের শহীদ দিবস পালিত হল সারাদেশে।
রাত ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্ববক অর্পন ও ২১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় কর্মসূচী। সরকারী ও আধাসরকারী ভবনগুলোতে জাতীয় পতাকা রাখা হয় অর্ধনমিত।
সারাদিন বিভিন্ন স্থানে নানান কর্মসূচী পালিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল সারাদিন উপচে পড়া ভিড়।
দেশের বিভিন্ন স্থানে স্মরণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান রকম কর্মসূচী দিয়ে বরকত, সালাম, রফিক, জব্বার এর মত নাম না জানা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষ। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে প্রাণ দিয়েছিল মহান এই সৈনিকেরা। তাদের রক্তের বিনিময়েই আজ আমরা প্রাণখুলে আমাদের মাতৃভাষাতে গাইতে পারছি জীবনের গান, মানুষের গান।



একুশে পদক ২০০৭ ঘোষণা করা হয়েছে

১৮ ফেব্রুয়ারী ২০০৭

বাংলাদেশ সরকার প্রতিবারের ন্যায় ২০০৭ সালের একুশে পদক ঘোষণা করেছেন। এবছর দেশের পাঁচজন বিশিষ্ট ব্যক্তি এ পুরস্কার অর্জন করেন।
তাঁরা হলেনঃ
১. মুহাম্মাদ হাবিবুর রহমান - সাহিত্য
২. মোহাম্মাদ মাহফুজউল্লাহ্ - সাহিত্য
৩. সেলিম আল দীন - নাট্য
৪. আনোয়ার পারভেজ - সংগীত (মরণোত্তর)
৫. এম. এ. বেগ - চারুকলা ও আলোকচিত্র (মরণোত্তর)

উল্লেখ্য, বাংলাদেশ সরকার প্রতিবছর শিল্প, সাহিত্য, সাংবাদিকতা, চারুকলা, শিক্ষা, গবেষণা ও অর্থনীতিতে স্বকীয় অবদানের স্বীকৃতি স্বরুপ বিশিষ্ট জনদেরকে এ সম্মানে ভুষিত করেন।



বসন্ত বরণ উৎসব পালিত

১৩ ফেব্রুয়ারী ২০০৭

গাছে গাছে নতুন পাতা আর শাখায় শাখায় নতুন ফুল. বসন্তের ছোঁয়ায় চারিদিক মুখরিত। ফাল্গুনের প্রথম দিনে আজ ঢাকার পথে পথে ছিল বাসন্তী রঙের বন্যা। বাঙালী মেয়েরা আজ বসন্তকে বরণ করতে নিজেকে সাজিয়েছিল বসন্তের রঙে। ফাল্গুনের আগুন যেন আজ বাঙালী মনের সকল রঙকে বিকশিত করেছে।
ভোরবেলা থেকেই বিভিন্ন স্থানে শুরু হয় বসন্ত বরণ উৎসব। বিশেষ করে চারুকলার চত্বরে আজ ছিল সকল শ্রেণীর মানুষের ভীড়। সবাই বসন্তকে বরণ করে নিতে ছিল স্বতস্ফুর্ত।
ঋতু বৈচিত্রের এই বাংলাদেশে প্রতিটি ঋতু আসে নতুন নতুন বার্তা নিয়ে। তারই প্রকাশ আমাদের এই বসন্ত বরণ।



জমে উঠেছে বইমেলা

৮ ফেব্রুয়ারী ২০০৭

তুমুল উৎসাহ উদ্দীপনার মাঝে চলছে বইমেলা। প্রতিদিন দর্শকদের ভীড়ে মুখর হয়ে উঠছে বাংলা একাডেমী চত্বর। এবারে বইমেলার প্রথম দিক থেকেই দর্শকদের ভীড় এবং বই কেনার পরিমাণ অন্যান্যবারের তুলনায় অনেক বেশী বলে জানান বিক্রেতা ও প্রকাশকেরা। নতুন বেশ কয়েকটি বই প্রকাশের সাথে সাথেই বিক্রির তালিকার প্রথম দিকে চলে এসেছে। লিটল ম্যাগ চত্বরেও আসছে নতুন নতুন লিটল ম্যাগ।
সাংস্তৃতিক অনুষ্ঠান মঞ্চে চলছে বিভিন্ন ধরণের দেশী গানের অনুষ্ঠানসহ আলোচনা অনুষ্ঠান।
এবারের মেলায় লেখকদের ভীড় শুরু হয়েছে মেলার শুরু থেকেই, যা গত কয়েক বছরে লক্ষ্য করা যায়নি।
বিভিন্ন মিডিয়া এই মেলা থেকে সরাসরি সম্প্রচার করছে তাদের অনুষ্ঠান। এসমস্ত অনুষ্ঠানের কারণে মেলা হয়ে উঠেছে আরও জমজমাট।
মেলায় বইয়ের পাশাপাশি চলছে বিভিন্ন ধরণের বাংলা সিডির বেচাকেনা।
উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিসটেম উবুন্টু লিনাক্স এর বাংলা ভার্সন মেলাতে উদ্বোধন করেন সিলেট শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড: মুহাম্মদ জাফর ইকবাল।
সর্ব্বোপরি এবারের মেলা জমে উঠেছে শুরু থেকেই তা মেলার প্রবেশদ্বারে মানুষের লাইনের দৈর্ঘ্য দেখলেই বোঝা যায়।



একুশে বইমেলা'২০০৭ শুরু হচ্ছে

১ ফেব্রুয়ারী ২০০৭

আজ থেকে অমর একুশে স্মরণে বাংলা একাডেমীর আয়োজনে বাংলা একাডেমী চত্বরে শুরু হচ্ছে মাসব্যাপী বইমেলা। বাংলা সাহিত্য ও সংস্কৃতির সবচেয়ে বড় উৎসবগুলির একটি হিসেবে ধরা হয় এই মেলাকে। এই মেলাতে শুধু বই বিক্রিই নয় বরং বিভিন্নভাবে বাঙালী সাংস্কুতিকে তুলে ধরা হয়। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে লোক সংগীতের শিল্পিদেরকে এখানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়। আলোচনা করা হয় ভাষা আন্দোলনের বিভিন্ন দিক।
প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৯ টা এবং ছুটির দিনে সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে বইমেলা।
রাজনৈতিক অস্থিরতা না থাকার কারণে এ বছর মেলা আগের বছরগুলোর তুলনায় বেশী জমবে বলে আশা প্রকাশ করে মেলা কর্তৃপক্ষ।


কপিরাইটঃ উবায়দুল্লাহ মাহমুদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত